১৪ই জানুয়ারি, ২০২০ ইং | ১লা মাঘ, ১৪২৬ বঙ্গাব্দ

বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে সোমবার দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়ের দিঘলী কাজীবাড়ি এলাকায় লেগুনার ধাক্কায় শোভন নন্দী (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শোভন এমসি কলেজে অধ্যায়নরত বলে জানা গেছে। মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এসময় শোভনের সঙ্গীয় এমসি কলেজের আরেক শিক্ষার্থী আকাশ ঘোষ (১৭) গুরুত্বর আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে শোভন-আকাশ মোটর সাইকেল যোগে সিলেট যাওয়া পথিমধ্যে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ের দিঘলী কাজীবাড়ি এলাকায় পৌঁছা মাত্র পেছন থেকে একটি লেগুনা তাদের মোটর সাইকেলে ধাক্কা দেয়। লেগুনার ধাক্কায় শোভন-আকাশ মোটর সাইকেলসহ ধুমড়েমুছড়ে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। স্থানীয় জনতা এসময় গুরুত্বর আহত অবস্থায় শোভন ও আকাশকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসকরা শোভন নন্দীকে মৃত বলে ঘোষণা করেন। আর অপর আহত আকাশ ঘোষ আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

0 Comments