সেজদার বর্ণনা,
সিজদাতুন শব্দের অর্থ মাথা জমিনে রাখা, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে কপালকে ইবাদতের নিয়তে আল্লাহর উদ্দেশ্যে জমিনের উপর রাখা (তাফসীরে কবির, তাফসীরে জালালাইন শরীফ ও ফিকাহে আকবর দ্রষ্টব্য)।ইসলামী পরিভাষায় জমিনে মাথা ঠেকানোকে সেজদা বলে।কারণ ইসলাম ধর্মে নামাজ বা ইবাদতে এটাই সেজদার রূপ।সেজদা প্রধানত ২ প্রকারঃ
১।সেজদায়ে তাবুদী বা ইবাদতের সিজদা
২।সেজদায়ে তাহিয়্যাহ বা তাজিমি সেজদা
ইবাদতের সেজদার কিছু শর্তাবলী আছেঃ
১।সেজদার নিয়ত থাকতে হবে
২।সেজদায় তছবী জপতে হবে
৩।ওযু থাকতে হবে
৪।কিবলামুখী হতে হবে ইত্যাদি
১নং, ৩নং, ৪নং শর্ত পূরণ হলেই সেজদা পরিপূর্ণতা পাবে।সেই সেজদার মালিক একমাত্র আল্লাহ।আর তাজিমি সেজদা শুধুমাত্র আল্লাহর খাছ বান্দা তথা নবী, পয়গম্বর, আউলিয়া কেরামের জন্য।এটি তাঁদের সম্মানার্থে প্রদান করা হয় যা দোষণীয় নয়।
কোরানে পাকে সুরা ইউছুফের ১০০ নং আয়াতে উল্লেখ আছে, হযরত এয়াকুব আঃ ও তাঁর অন্যান্য পুত্ররা হযরত ইউছুফ আঃ কে সেজদা দিয়েছেন।উল্লেখ্য এই সেজদা তাজিমি সেজদা।
১।মেশকাত শরীফের ৩৯৬ পৃঃ ৮ম হিঃ সালে বর্ণিত হাদিসে পাওয়া যায়, হযরত আবু খোজায়মা রঃ রাসুলে খোদা দঃ কে তাজিমী সেজদা করেছেন।
২।আনিসুল আরওয়াহ কিতাবে বিভিন্ন হাদিস সূত্রে পাওয়া যায় হযরত ওমর রাঃ, হযরত আলী রাঃ, হযরত বেলাল রাঃ রাসুলে খোদা দঃ কে তাজিমি সেজদা করেছেন।তাজিমি সেজদা যদি হারাম হত হযরত ইউছুফ আঃ, রাসুলে খোদা দঃ তাজিমি সেজদা গ্রহণ করতেন না বরং বাঁধা প্রদান করতেন, কিন্তু তাঁরা তা গ্রহণ করেছেন।অতএব, এতেই প্রতীয়মান হয় তাজিমি সেজদার প্রতি তাঁদের পূর্ণ সমর্থন রয়েছে।তবে হ্যাঁ এটা সম্পূর্ণ যার যার মনোগত ব্যাপার।যার মন চায় সে করতে পারবে, যার মন চায়বে না সে করবে না।এটা করা ফরজ, ওয়াজীব, বা নাজায়েজ নয় বরং মুবাহ।
মুরশিদকে সেজদা না করা হারাম এবং সেজদা করতে অস্বীকৃতি জানানোর সঙ্গে সঙ্গেই সে কাফের"-- সুফিমত
"সবাই আদমকে সেজদা করলো শুধুমাত্র ইবলিশ ছাড়া"-- আল কোরান
আল্লাহ বলেন, "আমি সকলকে সৃষ্টি করিয়াছি কিন্তু সুফি-দরবেশকে সৃষ্টি করি নাই"-- হাদীসে কুদসী
"যে আল্লাহ ও তাঁর প্রতিনিধীর (নবী-রসুল, সুফি-দরবেশ) মাঝে পার্থক্য নিরুপণ করে সে নির্ভেজাল কাফের"-- সূরা নেসা
"আওলিয়াগণ আমার ভিতর এবং আমি আওলিয়াগণের ভিতর। মোমীনের হৃদয় খোদার আরশ । মোমীন ব্যক্তি কাবা শরীফ হতেও অধিক সম্মানী"__রাসুল (সঃ)
"যারা আমাকে না মেনে বলে এক আল্লাহকে মানি তারা শয়তানের এবাদত করে"-- ঈসা নবী
"পীরের নিকট হইতে মুখ ফিরাইও না, সেজদা কর ও নৈকট্য অর্জন কর"
--মাওলনা জালাল উদ্দিন রুমী
"পীরের পদতলে পরে থাকাকেই শ্রেষ্ঠ মনে করি"-- খাজা ওসমান হারুনী
যিনি মুর্শিদ তিনিই রাসুল, ইহাতে নাই কোন ভুল; খোদাও সে হয়, এ কথা লালান বলে না কোরানে কয়"--দরবেশ লালন শাহ্
"পীরে তাসত আওয়াল মাবুদ তাসত" অর্থ - "তোমার পীরই হইল তোমার প্রথম মাবুদ" -- মোজাদ্দেদে আলফেসানী রহঃ
"পীর পারাস্তি হক পারাস্তি" অর্থ- "পীর পূজাই হল আল্লাহর পূজা"-- হযরত আমীর খসরু।
সংগৃহীত


0 Comments