তবে কারা থাকছেন বিবিসির এই চুক্তিতে তা চূড়ান্ত করেনি বোর্ড। বিপিএল শেষে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশের কথা জানান বিসিবি সভাপতি। গতকাল বোর্ড সভায় ক্রিকেটারদের চুক্তি ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
বাড়ানো হয়েছে ক্রিকেটারদের ম্যাচ ফি। আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ ফি ছিল ১ লাখ টাকা। তা বাড়িয়ে দুই লাখ করা হয়েছে। বাড়ানো হয়েছে ওয়ানডে ও টেস্টের ম্যাচ ফিও। দুই লাখ থেকে বাড়িয়ে ওয়ানডে তিন লাখ ও চার লাখ থেকে বাড়িয়ে টেস্টে ম্যাচ ফি এখন ছয় লাখ টাকা।
পাকিস্তান সফর নিয়ে পূর্বের অবস্থানেই আছে বিসিবি। সভা শেষে পাকিস্তান সফর নিয়ে পাপন বলেন, আমরা সকল ক্রিকেটারদের জিও করিয়েছি। আমরা চাই স্বল্প সময়ে টি-টোয়েন্টি সিরিজ খেলে চলে আসতে। টি-টোয়েন্টি সিরিজ ভালভাবে শেষ করতে পারলে পরবর্তীতে টেস্টের বিষয়ে সিদ্ধান্ত নেয়া যাবে।



0 Comments