ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো
তাদের নিয়েই গড়েছে সেরা বিপিএল একাদশ। সেখানে আছেন ৬জন দেশি তারকা এবং ৫ জন বিদেশি তারকা। দেশিদের মধ্যে মোহাম্মদ নাঈম, লিটন দাস, মেহেদি হাসান, মেহেদি হাসান রানা, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান। আর বিদেশিদের মধ্যে রাইলি রুশো, আন্দ্রে রাসেল, মুজিব উর রহমান, ডেভিড মালান ও মোহাম্মদ আমির সুযোগ পেয়েছেন।পুরো টুর্নামেন্টে এই ১১ জনের পারফর্ম দেখে নিন এক নজরে- মোহাম্মদ নাঈম: ৩৫৯ রান,
বিপিএলে খেলেছেন ৭৫ ও ৫৫ রানের দুটি ভালো ইনিংস। আরও কিছু ম্যাচে দলের প্রয়োজনে দেখে-শুনে ইনিংস গড়েছেন তিনি।
লিটন দাস: ৪৫৫ রান, স্ট্রাইক রেট-১৩৪.২১, ফিফটি-তিনটি। ফাইনালে এক পাশ ধরে রেখে খেলেছেন । পুরো টু্র্নামেন্টে লিটন এভাবে ম্যাচ টেম্পার বুঝে খেলেছেন। বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় থেকে শেষ করেছেন।
রাইলি রুশো: ৪৯৫ রান, স্ট্রাইক রেট-১৫৫.১৭, ফিফটি-চারটি। মুশফিকুর রহিম: ৪৯১ রান, স্ট্রাইক রেট-১৪৭.০০, ফিফটি-চারটি। ডেভিড ম্যালান: ৪৪৪ রান, স্ট্রাইক রেট-১৪৫.০৯, সেঞ্চুরি-একটি, ফিফটি-তিনটি। আন্দ্রে রাসেল: ২২৫ রান, স্ট্রাইক রেট-১৮০.০০, ফিফটি-একটি, উইকেট-১৪টি।
মেহেদি হাসান: ২৫৩ রান, স্ট্রাইক রেট-১৩৬.০২, ফিফটি-তিনটি, উইকেট-১২।মোহাম্মদ আমির: ২০ উইকেট। মুজিব উর রহমান: ১৫ উইকেট। মেহেদি হাসান রানা: ১৮ উইকেট। মুস্তাফিজুর রহমান: ২০ উইকেট।



0 Comments