স্বামীকে যথাযথ সম্মান করা ও তাকে
কষ্ট না দেওয়া উত্তম নারীর বৈশিষ্ট্যঃ
রাসূল (ছা) বলেছেন-আমি যদি কোন ব্যক্তিকে কারো জন্য সিজদা করতে আদেশ দিতাম, তবে স্ত্রীকেই তার স্বামীকে সিজদা করার জন্য আদেশ করতাম’।[আবুদাউদ হা/২১৪০;
তিরমিযী হা/১১৫৯; মিশকাত হা/৩২৫৫,‘বিবাহ’ অধ্যায়।]
কিন্তু অনেক মহিলা বিভিন্নভাবে স্বামীকে কষ্ট দেয়।যা উচিত নয়। এর জন্য জান্নাতের হূররা তার জন্য বদদো‘আ করে।
রাসূল (ছাঃ) বলেন- যখন কোন নারী তার স্বামীকে দুনিয়াতে কষ্ট দেয়, তখন জান্নাতের হূরদের মধ্যে যে তার স্ত্রী হবে সে বলে, (হে অভাগিনী!) তুমি তাকে কষ্ট দিও না। আল্লাহ তোমাকে ধ্বংস করুন। তিনি তোমার কাছে আগন্তুক। অল্প দিনের মধ্যেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন’।[তিরমিযী হা/১১৭৪; ইবনু মাজাহ হা/২০১৪; মিশকাত হা/৩২৫৮।]
রাসূল (ছাঃ) বলেন-
‘যার হাতে মুহাম্মাদের প্রাণ তাঁর কসম করে বলছি, স্ত্রী ততক্ষণ পর্যন্ত আল্লাহর হক্ব আদায় করতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর হক্ব আদায় না করবে..................
[ইবনু মাজাহ হা/১৮৫৩; আদাবুয যিফাফ ২৮৪ পৃঃ,হাদীছ ছহীহ।]
বোনদের মাঝে শেয়ার করুন।

0 Comments